চাঁপাইনবাবগঞ্জ ডিএনসির অভিযান ॥ গাঁজাসহ গ্রেফতার ৬-সাজা প্রদান
চাঁপাইনবাবগঞ্জ ডিএনসির পৃথক অভিযানে গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার হয়েছে। এদের মধ্যে একজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং বাকি ৫ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর পাঠানো পৃথক প্রেসনোটে জানানো হয়, মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন চাঁপাই মহিশপুর এলাকায় অভিযান চালিয়ে ৯০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার -গোবরাতলা ইউনিয়নের চাঁপাই মহিশপুর গ্রামের মৃত আমজাদ মোড়ল এর ছেলে মোঃ মফিজ উদ্দীন (৫১)। এঘটনায় আসামীর বিরুদ্ধে উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান মামলার বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

অন্যদিকে, অপর এক অভিযানে মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার নুনগোলা কেডিসি পাড়া এলাকায় অভিযান চালায় ডিএনসির একটি দল। এসময় গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলা কেডিসি পাড়ার মৃত ফলসাদ এর ছেলে মো: ইউসুফ আলী (৫০), দলদলি গ্রামের মো: হাসেন আলীর ছেলে মো: রায়হান (৩০), হুজরাপুরের মৃত আব্দুর রহমানের ছেলে মো: সাজু (৫০), ফতেপুরের মৃত সাহাতুল্লাহ এর ছেলে মো: আব্দুল্লাহ (৪৩) এবং বহীপাড়ার মো: আলমগীরের ছেলে মো: মোবারক আলী (২৮) কে গাঁজা সহ আটক করা হয়। এদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মোঃ মামুনুর রশীদ প্রসিকিউশন দাখিল করেন। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি প্রত্যেক আসামিকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০০ (পাঁচশত) টাকা করে জরিমানা করেন।

Leave a Reply