নিয়ামতপুরে ইটভাটা চালু রাখার দাবিতে মালিক-শ্রমিকের মানববন্ধন
নওগাঁর নিয়ামতপুরে ইটভাটা চালু রাখার দাবিতে মালিক ও শ্রমিকদের অংশগ্রহণে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, দেশ ব্রিকসের মালিক মোসাদ্দেক হোসেন, স্টার হাওয়া ব্রিকসের মালিক মদিন হোসেন, আঁখি ব্রিকসের মালিক আঞ্জুমান পাভেল, তিন ভাই ব্রিকসের মালিক রেজাউল ইসলামসহ শ্রমিকবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, ইটভাটা বন্ধ হয়ে গেলে হাজারো শ্রমিকের জীবিকা বিপন্ন হবে। গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ইটভাটা শিল্প এটি বন্ধ হয়ে গেলে বহু পরিবার কর্মহীন হয়ে পড়বে। সরকার যদি যথাসময়ে অনুমোদন না দেয়, তাহলে শ্রমজীবী মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে। দ্রুত ইটভাটাগুলোকে অনুমোদন প্রদানের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply