নওগাঁয় সেনাবাহিনীর অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৪ জন আটক

নওগাঁয় সেনাবাহিনীর অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৪ জন আটক

নওগাঁয় প্রায় ১ কেজি গাঁজা ও ২৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত ৪ জন হচ্ছে, নওগাঁ সদর উপজেলার আবাদপুর গ্রামের তায়েজ (৬৫), সড়াইয়া গ্রামের রায়হান (৩২), বর্ষাইল গ্রামের সাইফুল (৪৫) ও নারচি গ্রামের মোয়াইদুল (৩৪)। আটককৃত ৪ জনের মধ্যে প্রায় ১ কেজি গাঁজাসহ তায়েজ ও রায়হানকে আটক করা হয় এবং ২৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ সাইফুল ও মোয়াইদুলকে আটক করা হয়। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির এর নের্তৃত্বে সেনাবাহিনীর পেট্রোল টিম সোমবার দিনগত রাত ৯ টা থেকে মঙ্গলবার পূর্বরাত ১টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা সদর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ জড়ীত ৪ জনকে আটক করে। পরবর্তীতে আটককৃত ৪ জনকে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করেন সেনাবাহিনী। এব্যাপারে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জানান, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটককৃত ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *