চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা র্যালি ও আলোচনা
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্দোগ্যে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডায়াবেটিস সমিতির হল রুমে র্যালি ও আলোচনা সভা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ দুররুল হোদা। বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য বিষয় ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’। বক্তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে অন্ধত্ব এড়ানোর পরামর্শ দেন। দিবসটি উপলক্ষে সকাল থেকে নতুন ডায়াবেটিক পরীক্ষা করতে আসা রোগীদের বিনামূল্যে পরীক্ষাসহ ৫০ জনকে চিকিৎসা প্রদান করেন। আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাইমুল হক, প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা মন্টু ও হেলথ এডুকেটর জান্নাতুন নেসা। আলোচনা শেষে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ বলেন, অস্বাস্থ্যকর খাদ্যাভাস ও কায়িক পরিশ্রম না করায় বাংলাদেশে ডায়াবেটিসের রোগীর সংখ্যা হুহু করে বাড়ছে। ৮০ ভাগ রোগীর ক্ষেত্রেই টাইপ-২ ডায়াবেটিসের প্রধান কারন অতিরিক্ত ওজন ও স্থুলতা। আর স্থুলতা থেকেই টাইপ-২ ডায়াবেটিস এবং অন্যান্য আরো রোগ যেমন, হাইপার টেনশন, ওষ্টিয়া অর্থাইটিস, বিভিন্ন ধরনের ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। ডাঃ মোঃ দুররুল হোদা বলেন, সারাবিশ্বে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে ডায়াবেটিক রোগীর সংখ্যা বেড়ে চলেছে। জাতিসংঘ এই দিবস কে বিশ্ব ডায়াবেটিক দিবস হিসেবে পালনের ঘোষনা দিয়েছেন। অস্বাস্থ্যকর অপরিমিত খাবার গ্রহণ, অধিক ওজন ও স্থুলতা এবং শারীরিক কর্ম তৎপরতা ডায়াবেটিসের এই মহামারীর অন্যতম কারণ। তিনি সকলকে সতর্ক করে বলেন, আপনারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে হৃদপিন্ড, রক্তনালী, স্নায়ু, কিডনী, দাঁত, মুখ, চোখ, পা ইত্যাদি অঙ্গ মারাত্বকভাবে আক্রান্ত হয়ে থাকে। সকলকে ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখার পরামর্শ দেন ডাঃ মোঃ দুররুল হোদা।

Leave a Reply