র্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সিহাব গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সিহাব কে গ্রেফতার করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। রবিবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৭টার দিকে শিবগঞ্জ থানার মনাকষা ইউপির চৌকা মনাকা স্বর্ণকারপাড়ায় অভিযানে আটক মোঃ সিহাব আলী (২২), জেলার শিবগঞ্জ উপজেলার জমিনপুর খাড়োগ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে। র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ১৬ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনাকষা ইউপির চৌকা মনাকা স্বর্ণকারপাড়ায় অভিযান চালায়। এসময় মাদক কারবারী মোঃ সিহাব আলী’কে ৫৮৮ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply