৫৯ বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার

৫৯ বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার

মাদক বিরোধী অভিযানে ৫৯ বিজিবির অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিল উদ্ধার হয়েছে। রবিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে চালানো এই অভিযানে ৩টি প্লাস্টিকের ক্যারেট থেকে ৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার হয়। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ সোনামসজিদ বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮৫/১৫-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের মোগড়পাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন এলাকায় চোরাকারবারীরা বিপুল পরিমাণ ফেন্সিডিল মজুদ করে বিভিন্ন স্থানে পাচার করার তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র ০১ টি বিশেষ টহল দল গত ১৬ নভেম্বর মধ্যরাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় চোরকারবারীদের ফেলে যাওয়া ৩টি প্লাস্টিকের ক্যারেটে বস্তাবন্দি অবস্থায় সর্বমোট ৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া ফেন্সিডিলগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *