তিস্তার চরে ফ্রি ডায়াবেটিস ও ব্লাডপ্রেসার চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত

তিস্তার চরে ফ্রি ডায়াবেটিস ও ব্লাডপ্রেসার চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত

 

গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ডা. ওয়াসিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে Community Based Hypertension and Diabetes  Screening Program (CBHDS) প্রকল্পের আওতায় ২৫ নভেম্বর মঙ্গলবার ২০২৫ রংপুর জেলার গংগাচড়া উপজেলার নোহালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফ আলী এছাড়াও উপস্হিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, মসজিদের ইমাম সহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সকাল ৯টা থেকে রাত ০৮ টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ৩৮ সদস্যের মেডিকেল টিম এর মাধ্যমে জনসাধারণকে ডায়াবেটিস, রক্তচাপ, বি এম আই চেকআপ করা হয় তাৎক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক কতৃক চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনশেষে ৪৬০ জনের অধিক রোগী ক্যাম্প থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধান করেন ডা. ওয়াছিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন।
অত্র ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুরের মেডিকেল টিমটি উক্ত স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রদান করেন। সেবা গ্রহীতাগণ মহৎ এ উদ্যোগকে প্রশংসা করেন এবং নিয়মিত এ ধরনের আয়োজন এর প্রত্যাশা ব্যক্ত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *