সিংড়ায় ট্রাফিক সপ্তাহে ফিটনেস মটর বাইকদের ফুল উপহার দিলেন এসপি তারিকুল
“ট্রাফিক আইন মেনে চলি, যানজট ও দুর্ঘটনামুক্ত নাটোর গড়ি” এই শ্যোগান নিয়ে নাটোরের সিংড়ায় ট্রাফিক সেবা সপ্তাহ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় এ কর্মসূচির অংশ হিসাবে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম। পরে ট্রাফিক নিয়মাবলীর জনসচেতনতামুলক লিফলেট বিতরণ করেন পুলিশ সুপার তরিকুল ইসলাম।

এসময় বাসস্ট্যান্ডে চলমান মটর বাইক, পাবলিক বাসগাড়ী সহ অন্যান্য যানবাহন থামিয়ে কাগজপত্র পরিদর্শন করেন তিনি। এছাড়া ফিটনেস মটর বাইকদেও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানান নাটোর পুলিশ সুপার তারিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নূর মোহাম্মদ আলী, সিংড়া থানার অফিসার ইনচার্জ মমিনুজ্জামান, পুলিশ পরিদর্শক (নাটোর শহর ও যানবাহন) রেজাউল করিম এবং সিংড়া ট্রাফিক বিভাগের পুলিশ সার্জেন্ট রতন আহমেদ প্রমূখ।

Leave a Reply