নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন
’’দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে উন্নতি’’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণী প্রদর্শণী, র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। র্যালী শেষে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) ও সহ: কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া । এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা: কাউসার আলী, কৃষি কর্মকর্তা সলেহ আকরাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েশ, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুনর রশিদ, হিসাবরক্ষন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ। এ মেলায় খামারীরা গরু, ছাগল, ভোড়া, ঘোড়াসহ বিভিন্ন প্রজাতির প্রাণী ও ফার্মেসীসহ প্রায় ৩০টি স্টল এ মেলায় অংশ গ্রহন করেন।

Leave a Reply