পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতা র‌্যালি ও সভা

পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতা র‌্যালি ও সভা

 

“আমাদের বিদ্যালয় আমাদের গর্ব, যেখানে শুরু এগিয়ে যাওয়ার পর্ব”-এই অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বুধবার সকালে অভিভাবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জানানো হয়- ৬ বছর বয়সী শিশুদের প্রথম শ্রেণিতে এবং ৫ বছর বয়সী শিশুদের প্রাক-প্রাথমিক (শিশু) শ্রেণিতে ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে ভর্তি করাতে হবে।
শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে এ ভর্তিযজ্ঞকে সফল করার লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে।

সচেতনতা সভায় উপস্থিত ছিলেন পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মারুফুল হক, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা।
প্রধান শিক্ষক জানান, “শিক্ষাই জাতির মেরুদণ্ড-প্রতিটি শিশুকে বিদ্যালয়ে আনা এখনই সময়। সুস্থ, সুন্দর ও শিক্ষিত সমাজ গড়তে বিদ্যালয়ের দ্বার সবার জন্য উন্মুক্ত।”
র‌্যালিতে অভিভাবক অংশ নিয়ে ভর্তির গুরুত্ব সম্পর্কে স্থানীয়দের মাঝে সচেতনতা ছড়িয়ে দেন। বিদ্যালয় চত্বরে শিশুদের হাসিমুখ আর অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *