রহনপুরে র‌্যাবের আভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রহনপুরে র‌্যাবের আভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভায় র‌্যাব-৫, সিপিসি-১ এর পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মোঃ সেন্টু রহমান (৪৩) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় গোমস্তাপুর উপজেলার রহনপুরের হুজরাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র‌্যাব জানায়, খাজাবাবা ঢাকা কোচ বাস টার্মিনাল সংলগ্ন পুকুরপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেন্টুকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার দখল থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক সেন্টু রহমান নওগাঁ জেলার নিয়ামতপুর থানার পারুইল ইউনিয়নের গন্ধশাইল গ্রামের বাসিন্দা।
প্রেসনোটের মাধ্যমে র‌্যাব-৫ জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধ দমনে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদকবিরোধী অভিযান জোরদার করে আসছে। তারই ধারাবাহিকতায় সোমবার দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় টহল ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানকারী দল নিশ্চিত তথ্যের ভিত্তিতে জানতে পারে-হুজরাপুর এলাকায় সক্রিয় মাদক কারবারিরা ইয়াবা ক্রয়-বিক্রয়ে লিপ্ত। মুহূর্তেই র‌্যাবের টহল দল সেখানে পৌঁছে অভিযান পরিচালনা করে। পরে আটক আসামি ও উদ্ধারকৃত আলামত গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়।
র‌্যাব বলছে, “মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *