নওগাঁয় ওসমান হাদীর উপরে গুলি বর্ষণের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নওগাঁয় ওসমান হাদীর উপরে গুলি বর্ষণের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ইনকিলাব মঞ্চের প্রতিনিধি এবং আগামী জাতীয় শোক সত নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্যপ্রার্থী ওসমান হাদীর উপরে গুলি বর্ষণের ঘটনায় নওগাঁয় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা এবং মানব বোধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার দুপুর সাড়ে বারোটায় জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নওজোয়ান মাঠে সমবেত হয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করে। জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু এই সমাবেশে নেতৃত্ব দেন। ঘটনার প্রতিবাদ এবং অবিলম্বে হাদীর উপরে গুলি বর্ষণকারীদের গ্রেফতারের দাবিতে বক্তব্য রাখেন নওগাঁ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম ধলু এবং বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে এনসিপি এবং এবি পার্টি যুগপৎভাবে কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির মোড়ে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। সভাপতিত্ব করেন এবি পার্টি নওগাঁ জেলা কমিটির সভাপতি এ্যাড. আতিকুর রহমান।
বক্তব্য রাখেন এনসিপি নওগাঁ জেলা কমিটির সদস্য সচিব তারিকুল ইসলাম দীপু, যুগ্ম আহবায়ক দেওয়ান মাহবুব আল হাসান এবং নওগাঁ জলা যুব শক্তির সদস্য সচিব হাসিবুল হৃদয়। অনষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন যুব শক্তির মুখ্য সংগঠক শাকিব খান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *