দুই প্রার্থীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

দুই প্রার্থীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

 

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও কলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লার ওপর গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনসমূহ।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠান পাড়া দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এবং বিক্ষোভ মিছিল বের করে।
বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, যা গণতন্ত্র ও অবাধ নির্বাচনী পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তারা অভিযোগ করেন, ৫ নভেম্বর ২০২৫ তারিখে গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লা এবং সম্প্রতি ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ উসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা প্রমাণ করে যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং নির্বাচনী এলাকায় প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
বিক্ষোভ কর্মসূচিতে কৃষক দলের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, নবাবগঞ্জ পৌসভার সাবেক কাউন্সিলর বিএনপি নেতা এ্যাড, মোঃ ময়েজ উদ্দীন, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা যুব দলের আহবায়ক মোঃ তবিউল ইসলাম তারিফ, সাবেক ছাত্র নেতা মোঃ ফজলে আজিম মিমসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এবং শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল টি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ ঘুরে শেষ হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *