ইসির নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের প্রচার সামগ্রী অপসারণ শুরু করেছে

ইসির নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের প্রচার সামগ্রী অপসারণ শুরু করেছে

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ও সংশোধিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে সকল নির্বাচনী প্রচার উপকরণ অপসারণের নির্দেশনার প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে প্রচারসামগ্রী অপসারণ কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৪) বাদ আসর চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড় থেকে দাঁড়িপাল্লা প্রতীকের পোস্টার, ব্যানার, বিলবোর্ড ও অন্যান্য প্রচার উপকরণ অপসারণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনাকে সম্মান জানিয়ে এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নির্দেশনায় আমরা এই অপসারণ কার্যক্রম শুরু করেছি। চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বত্র দাঁড়িপাল্লা প্রতীকের যেসব পোস্টার, ব্যানার, বিলবোর্ড ও ফেস্টুন রয়েছে, সেগুলো দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবুল হাসান, পৌর আমীর হাফেজ আব্দুল আলীম, সদর আমীর হাফেজ আব্দুল আলীমসহ জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা বলেন, নির্বাচন কমিশনের আইন ও বিধি অনুসরণ করে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে জামায়াতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *