নওগাঁয় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত
নওগাঁয় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যদের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে করা হয়। জেলা প্রশাসন পুলিশ বিভাগ মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরসমূহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনসমূহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এসময় জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার তারিকুল ইসলাম উপস্থিত থেকে পুষ্পস্ত বকরন করেন। সকাল ন’টায় নওগাঁ স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শিশু-কিশোরদের কুচকাওয়াজ এবং ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত জাতীয় পতাকা এবং কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। পুলিশ সুপার তারিকুল ইসলাম এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১২টায় নওগাঁ এটিম মাঠে আয়োজিত তিন দিনব্যাপী বিজয়ী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিকেলে নওগাঁ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। নওগাঁ পৌরসভা এবং মুক্তিযোদ্ধা দলের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বিজয় মেলা মঞ্চে আয়োজন করা হয় আলেচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সমূহ সংগীত, নৃত্য আবৃত্তি পরিবেশন করে।
Leave a Reply