মহান বিজয় দিবসে চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের আয়োজন

‘মুক্তিযুদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ’

মহান বিজয় দিবসে চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের আয়োজন

‘মুক্তিযুদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ’ শ্লোগানে এবং ‘স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে ৫৫ বছরে প্রিয় বাংলাদেশ’ প্রতিপাদ্যে মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে নানা আয়োজন করা হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই আয়োজন করা হয়। আয়োজনের মধ্যে ছিলো মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, বাংলাদেশ গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতা, প্রকৃতি ও গ্রাম বাংলা শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা,

বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা। সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহযোগিতায় এই কর্মসূচীতে মহান মুক্তিযুদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), চাঁপাইনবাবগঞ্জ এর আহ্বায়ক ডাঃ মোঃ ময়েজ উদ্দিন।

উপস্থিত থাকবেন চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্টজনেরা ও বিভিন্ন স্তরের গণ্যমান্য এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ। স্বাগত বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবার এর আহ্বায়ক ও জেলা বিএনপির উপদেষ্টা মোঃ শামসুল হক। অনুষ্ঠানে জেলার ৫জন বীর মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা দেয়া হয়। এই বর্ণাঢ্য আয়োজনে জেলার বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মী ও অন্যান্য বিভিন্ন সংগঠনের সদস্যগণ এবং সাধারণ মানুষ অংশ নেয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *