চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশীদ’র মনোনয়ন ফরম সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশীদ’র মনোনয়ন ফরম সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের বিএনপির মনোনিত এমপি পদপ্রার্থী মো: হারুনুর রশীদ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শাহাদাত হোসেন মাসুদ এর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি মনোনিত প্রার্থী মো: হারুনুর রশীদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফসহ বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মনোনয়নপত্র সংগ্রহের সময় বিএনপির মনোনীত এই প্রার্থীর সাথে জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা আলহাজ্ব মোঃ সামশুল হক, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মতি,

সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মোঃ সীনা, আব্দুল বারেক ও ময়দুল ইসলাম, বিএনপি নেতা মোঃ তাশেম আলীসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আসেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে মো. হারুনুর রশীদ হারুন নির্বাচনের পরিবেশ এবং দলীয় প্রস্তুতির বিষয়ে তাঁর আশাবাদ ব্যক্ত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *