জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্ট’র চেয়ারম্যান লায়ন নূর-নতুন মহাসচিব সোয়েব রহমান

আবারও ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম রঞ্জু

জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্ট’র চেয়ারম্যান লায়ন নূর-নতুন মহাসচিব সোয়েব রহমান

জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্ট এর আবারও চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম-নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মোঃ সোয়েব রহমান। শনিবার (২০ ডিসেম্বর)২৫ তারিখ বিকেলে পুরানা পল্টন এল মল্লিক কমপ্লেক্স এ জাতীয় সাংবাদিক সংস্থা কনফারেন্স হল রুমে এক জরুরি আলোচনা সভায় নতুনভাবে এই কমিটি গঠন করা হয়। সভায় ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক, চ্যানেল আই এর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জুকে আবারও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম। লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু’র সার্বিক ব্যবস্থাপনায় এই আলোচনা সভায় সাবেক মহাসচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন হিলুকে পদোন্নতি দিয়ে ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব দেয়া হয় এবং সাবেক যুগ্ম মহাসচিব মোঃ শোয়েব রহমান কে পদোন্নতি দিয়ে মহাসচিব এর দায়িত্ব দেওয়া হয়।

ভাইস চেয়ারম্যান মোঃ রাকিব উদ্দিন রানা, মোঃ তোফায়েল আহমেদ কায়সার, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদিকা তাসলিমা আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম ইমন নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। সংস্থার চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং চেয়ারম্যান তাদেরকে দায়িত্ব যথাযথভাবে পালন করে সংস্থার সাংবাদিকদের পক্ষে কাজ করার আহ্বান জানান। নবনির্বাচিত এই নেতারা প্রতিজ্ঞাবদ্ধ হন যে, সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে তাদের যথাযথ দায়িত্ব পালনের অঙ্গীকার করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ। নবনির্বাচিত মহাসচিব বলেন, তার অভিজ্ঞতা এবং শ্রম দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালীকরণ তার প্রথম কাজ এবং পর্যায়ক্রমে সংগঠনকে আরো উন্নত ও সমৃদ্ধ সংগঠন হিসেবে বাংলাদেশ তথা বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করায় তার দায়িত্ব। এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড মোঃ আলতাফ হোসেন, লায়ন এ বি এম সোবহান হাওলাদার, যুগ্ম মহাসচিব, মোঃ সাউকি বিপ্লব, লায়ন মোঃ শরিফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মুফতি শেখ আজিমুদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক রাজিয়া তূর্ণা, মোঃ রিপন হোসেন, পর্যটন বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ আমিন, ঢাকা বিভাগীয় সভাপতি মোঃ সোহাগ ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল বাশার, পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক মারিয়া আক্তার, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমারত হোসেন ইমন, সহ পর্যটন বিষয়ক সম্পাদক নুরুন্নাহার চৌধুরী আলপনা, সহ দপ্তর সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, নির্বাহী সম্পাদক মোঃ আমিনুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী।

চেয়ারম্যানের সমাপনী বক্তব্য ও শহিদ ওসমান হাদির জন্য দোয়া শেষে অনুষ্ঠান সমাপ্ত হয়। উল্লেখ্য, অসুস্থতাজনিত কারনে ঢাকায় পুরানা পল্টন এল মল্লিক কমপ্লেক্সে জাতীয় সাংবাদিক সংস্থার কনফারেন্স রুমে জরুরি আলোচনা সভায় উপস্থিত হতে পারেন নি। জাতীয় সাংবাদিক সংস্থার কনফারেন্স রুমে জরুরি আলোচনা সভায় আবারও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় সংস্থার সফল চেয়ারম্যান লায়ন নূর ইসলামসহ সকল নেতৃবন্দকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক, চ্যানেল আই এর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *