নওগাঁর পত্নীতলা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন

নওগাঁর পত্নীতলা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন

নওগাঁর পত্নীতলা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সরকারের অর্পিত সম্পত্তি নিয়ম অনুযায়ী লীজ গ্রহণ করে ৪৩ বছর ধরে ভোগদখল করার পর সম্প্রতি তা জোরপূর্বক দখল করার ঘটনায় কোন প্রশাসনিক পদক্ষেপ না নেয়ায় ভুক্তভোগী জনতা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। শুক্রবার পত্নীতলা উপজেলা সদরে নজিপুর চারমাথায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ঘটনায় জানা যায় উপজেলার নজিপুর মৌজায় নজিপুর সরকারী হাই স্কুলের পাশে মৌজা নম্বর ২১৭, দাগ নম্বর ১৭৬, খতিয়ান নম্বর আরএস-১১৯ মেতাবেক ধান চাষের উপযোগী ৬৬ শতাংশ সম্পত্তি বাংলা সন ১৩৯০ ইংরেজি ১৯৮২ সালে সরকারের নিকট থেকে আবেদন করে লীজ গ্রহণ করেন কাজী আল মামুন। সেই থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতি বছর লীজ মানি পরিশোধ করে ভোগ দখল করে আসছিলেন। ২০২৪ বছরর লীজ মানিও প্রদান করেন। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর হঠাৎ একটি গোষ্ঠী উক্ত সম্পত্তি দখলের পাঁয়তারা করে। উক্ত আল মামুন ২০২৫ সালের লীজ মানি পরিশোধ করতে চাইলে তা গ্রহণ করা হয়নি। পরবর্তীতে প্রতিপক্ষরা উক্ত সম্পত্তি জোরপূর্বক দখল করে চাষবাস শুরু করে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রতিকার চেয়ে আবেদন করলেও প্রশাসনিক কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এর প্রতিবাদে ভুক্তভোগীদের পক্ষ থেকে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *