গোমস্তাপুরে মাদকবিরোধী মোরগ লড়াই-দৌড় ও ফুটবল টুর্নামেন্ট

গোমস্তাপুরে মাদকবিরোধী মোরগ লড়াই-দৌড় ও ফুটবল টুর্নামেন্ট

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যতিক্রমধর্মী মাদকবিরোধী ক্রীড়া আয়োজন হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সোমবার (সকাল ১০টা) উপজেলার রহনপুর পিএম আইডিয়াল কলেজ মাঠে মোরগ লড়াই, দৌড় প্রতিযোগিতা, বড় ছেলে-মেয়েদের বল নিক্ষেপ এবং ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও খেলোয়াড়দের নিয়ে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রহনপুর পুনর্ভবা মহানন্দা (পিএম) কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর এবং হুজরাপুর মডেল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক নাহিদ ইসলাম, শফিকুল ইসলাম, সারোয়ার জাহান সুমন, আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন রহনপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক ইফতিখার মাসরুর শুভ, সাংবাদিক এমরান আলী বাবু এবং কিশোর কমল প্রাইভেট একাডেমির পরিচালক শামসুদ্দিন সামশু। ফুটবল টুর্নামেন্টে ‘চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদক নয়, আম চাষে করবো বিশ্বজয়’ এবং ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’, এই দুটি স্লোগান ধারণ করে দল অংশগ্রহণ করে। চূড়ান্ত খেলায় পুনর্ভবা ফুটবল একাদশ ও মহানন্দা ফুটবল একাদশ মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ খেলায় পুনর্ভবা ফুটবল একাদশ বিজয় লাভ করে। অনুষ্ঠানজুড়ে মাদকবিরোধী বার্তা সংবলিত পোস্টার প্রদর্শন ও প্রচারণা চালানো হয়। বক্তারা বলেন, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে পারলেই মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব। একটি সুস্থ, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই বলেও তারা মত প্রকাশ করেন। এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *