চাঁপাইনবাবগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গায়েবানা জানাযা
সকলের প্রিয় মমতাময়ী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জেলার বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীসহ চাঁপাইনবাবগঞ্জবাসী গভীরভাবে শোকাহত। প্রিয় মমতাময়ী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাযায় জেলা অনেকেই অংশ নিতে না পারায় জেলাজুড়ে বিভিন্ন উপজেলা, ইউনিয়নে গায়েবানা জানাযার উদ্যোগে নেয় বিএনপির বিভিন্ন ইউটিনের নেতৃবৃন্দ। এরই অংশ হিসেবে বুধবার বিকেলে পৃথকভাবে এবং পৃথক সময়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে, ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

গাইবানা জানাজায় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অংগ সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ অংশ নেয়। প্রিয় মমতাময়ী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়োবানা জানাযা হয়, সদর উপজেলার বিকেল সাড়ে ৪টায় বালিডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে, বিকেল সোয়া ৪টায় গোবরাতলা ইউনিয়নের মহিপুর কলেজ মাঠে, বিকেল সাড়ে ৪টায় ঝিলিম ইউনিয়নের আমনুরা রেলওয়ে ফুটবল মাঠে, বিকেল ৩টায় বারঘরিয়া ইউনিয়নের বারঘরিয়া সরকারি গোরস্থান মাঠে, বিকেল সাড়ে ৪টায় মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে, বিকেল সাড়ে ৪টায় রানিহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর হাইস্কুল মাঠে,

বিকেল ৪টায় ইসলামপুর ইউনিয়নের চাঁটাইডুবি খেলার মাঠে, বিকেল সাড়ে ৪টায় দেবীনগর ইউনিয়নের দেবীনগর উচ্চ বিদ্যালয় মাঠে, বিকেল ৪টায় অনুপনগর ইউনিয়ন কাউন্সিল চত্বরে, বিকেল সাড়ে ৪টায় শাজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, বিকেল সাড়ে ৪টায় চরবাডাঙ্গা ইউনিয়নের চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে, বিকেল সোয়া ৪টায় সুন্দরপুর ইউয়নের আব্দুস সামাদ কলেজ মাঠে এবং বিকেল ৪টায় আলাতুলী ইউনিয়নের রানীনগর দাখিল মাদ্রাসা মাঠে মমতাময়ী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়োবানা জানাযা হয়।

এছাড়া, জেলার সকল উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্থানে বিএনপির উদ্যোগে মমতাময়ী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়োবানা জানাযা হয়। জানাযায় উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারন মানুষ অংশ নেয়। মমতাময়ী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেতার করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক মমতাময়ী মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বাদ আসর পাঠানপাড়া দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা অংশ নেয়।
Leave a Reply