নিতপুর সীমান্তে মালিকবিহীন ভারতীয় মহিষ আটক

নিতপুর সীমান্তে মালিকবিহীন ভারতীয় মহিষ আটক

নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মুহাম্মদ আলী খান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল টেট্রা নামক স্থানে অভিযান পরিচালনা করে ২টি ভারতীয় মহিষ আটক করে। বৃহস্পতিবার সকাল সাড়ে টার দিকে মালিকবিহীন অবস্থায় ০২টি ভারতীয় মহিষ আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মহিষ ০২টি পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নওগাঁস্থ ১৬ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি-নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *