পত্নীতলায় বিজিবি’র অভিযানে ৬টি মহিষসহ আটক ৪

পত্নীতলায় বিজিবি’র অভিযানে ৬টি মহিষসহ আটক ৪

নওগাঁর ধামইরহাট সিমান্ত এলাকায় পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ৪ জানুয়ারি সকালে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৪-এস হতে আনুমানিক ০৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বিহারীনগর এলাকায় অভিযান পরিচালনা করে ০৬টি ভারতীয় মহিষ, ০১টি ইঞ্জিন চালিত ভটভটি গাড়ি ৪টি মোবাইলসহ ৪ জন চোরাকারবারীকে আটক করছেন বিজিবি।
আটককৃতরা হলেন-নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার মোঃ রাশেদুল ইসলাম(২৬), পিতা-মোঃ খায়রুল ইসলাম, মোঃ জহুরুল ইসলাম(৪০), পিতা-মোঃ মেহের আলী, গ্রাম-জোতমাহমুদপুর, মোঃ হুমায়ুন কবির(৩৮), পিতা-মৃত গিয়াস উদ্দিন, মোঃ তরিকুল ইসলাম(৩৫), পিতা-মোঃ বেল্লাল হোসেন, গ্রাম-শাহপুর। যার সর্বমোট সিজার মূল্য-২২ লাখ ২৩ হাজার ৪০০/- টাকা। আটকৃতদের মালামাল সহ ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *