গোমস্তাপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গোমস্তাপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে আয়োজিত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন রহনপুর পৌর বিএনপির সাবেক নেতা আশরাফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকি, গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন, ভোলাহাট উপজেলা বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মাওলানা সোলাইমান আলী।

Leave a Reply