নড়াগাতীতে খালেদা জিয়া’র মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নড়াগাতীতে খালেদা জিয়া’র মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) বিকেলে কালিয়া উপজেলা মাউলী ইউনিয়নে একযোগে ৯টি ওয়ার্ডে নড়াইল ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের অর্থায়নে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাউলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাসেল সরদারের সঞ্চালনায় ও বিএনপি সভাপতি সরদার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাউলী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আশরাফুল আলম (ইয়ার আলী), বিএনপি সাবেক সেক্রেটারি রেজাউল করিম, ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি সোরাপ শেখ, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি আজগর শেখ, ১নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন বিএনপি সদস্য আবুল কাসেম, ছাত্রদলের ইউনিয়ন সভাপতি হাচিব শেখ, ইউনিয়ন বিএনপি সদস্য আবুল বসার, মাওলানা হাদিউর জামানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুহতামিম মাউলী দারুল উলুম মাদ্রাসার মুফতি হাছিবুর রহমান হাবীবী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *