নওগাঁর বক্তারপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানবন্ধন ও ঝাড়ু মিছিল
নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি নেতা ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল-এর বিরুদ্ধে মানববন্ধন এবং ঝাড়ু মিছিল করেছে বিএনপি’র প্রতিপক্ষ নেতাকর্মীরা। জানা গেছে, গত ১০ জানুয়ারী স্থানীয় একটি ঘটনায় বক্তারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র সবাপতি বাবু হোসেনকে বহিরাগত কিছু লোকজনদের দিয়ে মারপিট করা হয়। অভিযোগ করা হয়েছে একটি অনুষ্ঠান চলাকালে উক্ত ইউপি চেয়ারম্যান চঞ্চল নওগাঁ শহর, কোমাইগাড়ি, বোয়ালিয়া এবং তিলকপুর ইউনিয়ন থেকে কিছু বহিরাগক যুবকদের পাহাড়পুর স্কুল মাঠে নিয়ে যান। কথাকাটাকাটির এক পর্যায়ে চেয়ারম্যানের পক্ষের যুবকরা উক্ত বাবু হোসেনকে মারপিট করে। মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। ভয়ে সে স্কুলের অফিস কক্ষে আশ্রয় নেন। লোকজন স্কুলের কলাপসিবল গেইট বন্ধ করে তাকে রক্ষা করে। পরবর্তীতে তাকে প্রথমে নওগাঁ হাসপাতালে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এই অভিযোগে তার বিরুদ্ধে এই মানববন্ধন করা হয়েছে। বক্তারপুর ও কির্তীপুর ইউনিয়নের প্রায় আড়াই হাজার নারী পুরুষ এই মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন। পরে পাহাড়পুর বাজারে প্রধান সড়কে চঞ্চলের কুশপুত্তলীকা দাহ করা হয়। বিএনপি’র উপদেষ্টা মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে অবিলম্বে উক্ত সারোয়ার কামাল চঞ্চলকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া এবং আইনের আওতায় নেয়ার দাবী জানিয়ে বক্তব্য রাখেন, বক্তারপুর ইইনয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, জেলা যুবদলের সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক মোঃ আজাদ হোসেন, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি নাজমুল হোসেন আজাদ।
Leave a Reply