বাগাতিপাড়ায় নিখোঁজ সাগরের সন্ধান মিলেনি ॥ উৎকন্ঠায় পরিবার

বাগাতিপাড়ায় নিখোঁজ সাগরের সন্ধান মিলেনি ॥ উৎকন্ঠায় পরিবার

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নিখোঁজ হওয়ার মাস পেরোলেও সন্ধান মিলেনি নিখোঁজ সাগরের। এ ঘটনায় নিখোঁজ কিশোর সাগরের পরিবার চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের মিশ্রীপাড়া এলাকার বাসিন্দা মোছাঃ পপি বেগমের সন্তান সাগর গত সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সকালে নিখোঁজ হয়। ছেলেটি সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে নিজ বাড়ি থেকে দয়ারামপুর বাজারে পায়ে হেঁটে যাওয়ার পথে নিখোঁজ হয়। ঘটনার পরপরই পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও সন্তানের কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারটি চরম উদ্বেগের মধ্যে রয়েছে। এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে বাগাতিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৮২০। বাগাতিপাড়া থানা পুলিশ জানিয়েছে, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিখোঁজ শিশুটির মা মোছাঃ পপি বেগম জানান, তার সন্তানের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়েছে। তিনি শিশুটির সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন। নিখোঁজ শিশুটির বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে ০১৭৯৬৯৮২৫৬১ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *