নাটোরের হালতি বিলে সোলার পাম্প দ্বারা সেচ পদ্ধতি চালু করলো এক কৃষক

নাটোরের হালতি বিলে সোলার পাম্প দ্বারা সেচ পদ্ধতি চালু করলো এক কৃষক

 

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতির বিলে এই প্রথম সোলার পাম্প দ্বারা ইরি চাষ পদ্ধতি চালু করেছে এক কৃষক। নিজ প্রচেষ্টায় এই সোলার পাম্প চালু করেন,উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের মোঃ জায়েদ আলী মীরের ছেলে মোঃ রমজান আলী। ২৬০০ ওয়াটের এই সোলার পাম্প দ্বারা ৩ হর্সের মোটর চলছে। সোলারটি চারদিকে ঘুরানো যায় ফলে যেদিকে সূর্যের আলো পড়বে সেদিকে ঘুরানো যায়। এ সোলার দ্বারা ১৫ বিঘা ইরি ধানে সেচ দেওয়ার আশা করছেন কৃষক রমজান আলী।
কৃষক রমজান আলী বলেন,সে নিজ উদ্যোগে এই সোলার পাম্প তৈরি করেছেন। এই সোলার পাম্প তৈরিতে তার মোট ২ লক্ষ বিশ হাজার টাকা খরচ হয়েছে। এটা দ্বারা সে ১৫ বিঘা জমির ইরি ধান চাষ করার আশা করছেন।

তিনি আরও জানান,এই সোলার পাম্পে পানি সেচ করতে কোন ঝামেলা হয় না। ভার্টিকেল করা আছে শুধু সুইচ অন করলেই পানি উঠে। এই সোলার পাম্পের বিশ বছরের গ্যারন্টি রয়েছে। স্বল্প খরচে ধান চাষ করতে পারবো। অন্যদিকে মেশিন দিয়ে ১০ বিঘা জমিতে ইরি চাষ করতে প্রায় ১ হাজার লিটার ডিজেল প্রয়োজন হয়। শীতকালে মেশিন স্ট্রাট করাও খুব কষ্টকর। কেউ যদি সোলার পাম্প স্থাপন করতে চায় তাদের সার্বিক সহযোগিতা করতে পারবেন।
মাধনগর ইউনিয়ন পরিষদের হিসারক্ষক মামুনুর রশিদ বলেন,আমাদের গ্রামের কৃষক মোঃ রমজান আলীর এমন উদ্যোগ,অন্যান্য কৃষকদের মাঝে সাড়া ফেলবে। কৃষকরাও অল্প খরচে চাষাবাদ করতে পারবে।
নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন বলেন, আমরা কৃষি বিভাগ থেকে পরির্দশন করবো এবং কৃষি বিভাগ থেকে সর্বাত্মক সহযোগি প্রদান করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *