চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে মাদকবিরোধী সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভয়ভীতি, প্রাণনাশের হুমকি ও হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে। রোববার সাড়ে ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রস ক্লাবে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন হয়েছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আলী হোসেন বলেন তিনি দীর্ঘদিন ধরে দৈনিক স্বদেশসহ বিভিন্ন পত্রিকায় সদর উপজেলার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার দায়িত্ব পালনকালে এলাকায় চিহ্নিত মাদককারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করেন তিনি।
সংবাদ প্রকাশের জেরে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল রানা তাকে একাধিকবার মারধর ও হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন আলী হোসেন। তিনি দাবি করেন, জুয়েল রানা একজন মাদক মামলার হাজতবাস সাজাপ্রাপ্ত আসামি হলেও প্রকাশ্যে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
অভিযোগে আরও বলা হয়, মাদক ব্যবসার বিরুদ্ধে সংবাদ লেখার প্রতিশোধ নিতে সম্প্রতি শুক্রবার দিবাগত রাতে জুয়েল রানা আলী হোসেনের বাবার বাড়িতে হেরোইন জাতীয় বস্তু রেখে র‌্যাবের একটি দল কে দিয়ে রাতের আঁধারে অভিযান চালায়। এ সময় তার বাবাকে ঘুম থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটে। এবং তাঁর বাবার বসত বাড়ির একটি স্থানে ৩কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার দেখিয়ে গ্রেপ্তার করে এবরান আলী ৫৫ কে।

বিষয়টি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছে তাঁর পরিবারটির মধ্যে।
আলী হোসেন বলেন, “আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে সমাজের মাদক ও অপরাধের বিরুদ্ধে কলম ধরেছি। কিন্তু এর বিনিময়ে আমাকে ও আমার পরিবারকে জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে। প্রশাসনের নিরবতায় আমরা চরম উদ্বেগে আছি।”
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন।এ বিষয়ে ইউপি সদস্য জুয়েল রানার কোন বক্তব্য পাওয়া যায় নি।
এ বিষয়ে র‌্যাব- ৫ এর সিপিসি -১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
মাদক মামলায় যাবজ্জীবন সাজপ্রাপ্ত পলাতক আসামী জুয়েল রানা গ্রেফতার না হওয়ার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে নির্দেশ দেওয়া হবে। জুয়েল রানার নামে যদি গ্রেফতারি পরোনা জারি থাকে তাহলে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *