গোমস্তাপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

গোমস্তাপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার উপজেলার রহনপুর আহম্মাদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল এবং গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক। এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর সাদমান, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমাসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রশিক্ষণ কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের অন্তর্ভুক্ত গোমস্তাপুর উপজেলার ৯৫টি ভোট কেন্দ্রের জন্য নিয়োগপ্রাপ্ত মোট ৫৪৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আইনানুগভাবে দায়িত্ব পালনের বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *