নিজ দলীয় কর্মীদের যোগদানের নামে অপপ্রচার চালাচ্ছে জামায়াত-শাহজাহান মিঞা

নিজ দলীয় কর্মীদের যোগদানের নামে অপপ্রচার চালাচ্ছে জামায়াত-শাহজাহান মিঞা

বিএনপির একজন কর্মীও চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীতে যোগ দেয়নি, নিজেদের দলীয় কর্মীদের ফুলের মালা পরিয়ে ফটোশেসন করছেন এমনটাই দাবি করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা। তিনি বলেন, একটি আদর্শিক দল হল বিএনপি। ফলে একজন কর্মীরও দলত্যাগ করে জামায়াতে যোগ দেয়ার প্রশ্ন উঠেনা। রোববার শিবগঞ্জ উপজেলার ছাত্রাজিপুর ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগকালে গনমাধ্যম কর্মীদের এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো.শাহজাহান মিঞা। তিনি আরও বলেন,

বিএনপি একটি শক্তিশালী ও জনপ্রিয় রাজনৈতিক দল, ১২ তারিখের নির্বাচনে ধানের শীষের জোয়ার দেখে গুজব ছড়াতে জামায়াত নানান ষড়যন্ত্র করে আসছে বরং জামায়াত থেকে অনেকে বিএনপিতে যোগ দিয়েছেন, যার অসংখ্য উদাহরণ আমি দিতে পারি। তবে বিষয়টি আমরা প্রচারের জন্য ব্যবহার করতে চাই না। বিএনপির কেউ জামায়াতে যোগ দিয়েছে এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন গুজব। তিনি বলেন, গুজব শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বজুড়েই রয়েছে। তবে জামায়াতে ইসলামের সমকক্ষ আছে কি না, তা আমার জানা নেই। এসব গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকতে হবে। গণসংযোগকালে অধ্যাপক শাহজাহান মিঞা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, বিএনপি নেতা তৌফিকুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও, উপজেলার দুর্লভপুর হাই স্কুল মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা। এসময় তিনি বলেন, দেশের বিশিষ্ট আলেম ওলামাদলের বক্তব্য আপনারা শুনেছেন, ইসলাম ধ্বংস করার জন্য জামায়াতই যথেষ্ট। বিএনপিকে ইসলাম অনুরাগী দল দাবি করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ্ অন্তর্ভুক্ত করেছিলেন। সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা তিনিই প্রতিষ্ঠিত করেছিলেন। শিবগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা ও ধানের শীষে ভোট চান তিনি।

দুর্লভপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার এন্ড কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়া, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান, সাবেক চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দীনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ অন্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *