রহনপুর ইউনিয়নে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ আমিনুল ইসলাম রবিবার দিনব্যাপী গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। প্রচারণার শুরুতে তিনি নওদা মিশনে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন। পরে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা যেমন ষাড়বুরুজ, জনতা মোড়, ডিপপাড়া, হান্যজাল পাড়া, কৈমাড়ি, ভাগলপুর, রতনপুর, কাজিগ্রাম, কলকলিয়া পাড়াসহ বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। দিনব্যাপী প্রচারণা শেষে বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন বিএনপির জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রাখেন গোমস্তাপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, রহনপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলাউদ্দিন পারভেজসহ আরও অনেকে। বক্তারা বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। তাই প্রত্যেক নেতা-কর্মীকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে এবং বিশেষ করে মা-বোনদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য আকুল আবেদন জানাতে হবে।

Leave a Reply