জেএসএস-এর ঢাকা বিভাগীয় নতুন উপদেষ্টা পরিষদ ঘোষণা

জেএসএস-এর ঢাকা বিভাগীয় নতুন উপদেষ্টা পরিষদ ঘোষণা

জাতীয় সাংবাদিক সংস্থার (জেএসএস) কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার লক্ষ্যে ঢাকা বিভাগীয় নতুন উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর শাহজাদপুরের মেজবান হোটেলে এক বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সম্মানিত উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নবনিযুক্ত উপদেষ্টারা তাদের দীর্ঘদিনের সামাজিক অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতার মাধ্যমে ঢাকা বিভাগীয় জাতীয় সাংবাদিক সংস্থার কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। নবগঠিত উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, এস এম হুমায়ুন কবীর (উপদেষ্টা), বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ দেলোয়ার হোসেন (উপদেষ্টা), বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ নাসির উদ্দিন পলাশ (উপদেষ্টা), রাজনীতিবিদ ও মোঃ রিপন ঢালী (উপদেষ্টা), ব্যবসায়ী ও রাজনীতিবিদ। বক্তারা বলেন, উপদেষ্টা পরিষদের দিকনির্দেশনা ও পরামর্শে সংগঠনের নৈতিক মানদণ্ড, পেশাগত উৎকর্ষতা এবং সাংবাদিকদের অধিকার সংরক্ষণ আরও সুদৃঢ় হবে। নবনিযুক্ত উপদেষ্টাদের সক্রিয় অংশগ্রহণে সংগঠনের অগ্রযাত্রা আরও বেগবান হবে বলেও তারা প্রত্যাশা করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লায়ন এবিএম সোবহান হাওলাদার, যুগ্ম মহাসচিব রাকিব উদ্দিন রানা এবং অর্থ সম্পাদক মুফতি শেখ আজিমউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সহ-সভাপতি ফাতেমা বেগম, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর সভাপতি এইচ এম ইমন, ঢাকা বিভাগীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ পিন্টু শেখ, মহিলা বিষয়ক সম্পাদক আঁখি আক্তারসহ ঢাকা বিভাগ ও ঢাকা মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ সোহাগ ইসলাম। সভা শেষে নবনিযুক্ত উপদেষ্টাদের প্রতি সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *