নাচোলে বিএনপি’র বিশাল জনসভা

নাচোলে বিএনপি’র বিশাল জনসভা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে, ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামকে বিজয়ের লক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। নাচোল উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে নাচোল পৌরসভার মধ্যেবাজার হাটচাতালে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাইনুল ইসলাম। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির (সাবেক) সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, পৌর বিএনপির (সাবেক) সভাপতি মোসাদ্দেকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর কামাল, উপজেলা সাবেক চেয়ারম্যান আবু তাহের খোকন, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোসলিম উদ্দিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল, নেজামপুর যুবদলের সভাপতি বুলবুল আহমেদ, সাবেক যুব নেতা মাসুম, নাচোল সরকারি কলেজের (সাবেক) সদস্য সচিব আব্দুল আলিম। এছাড়াও উপজেলা, পৌর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্যে এমপি প্রার্থী আমিনুল ইসলাম নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের স্বার্থে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে, সাধারণ জনগণের সেবা করতে, ভেদাভেদ ভুলে গিয়ে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *