চাঁপাইনবাবগঞ্জে বাবুল কুমার ঘোষের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে বাবুল কুমার ঘোষের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও সার্বজনীন পূজা কমিটির সাবেক সভাপতি বাবুল কুমার ঘোষের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার শ্রী শ্রী রামসীতা মন্দিরে এক আলোচনা সভা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ পৌর পূজা উদযাপন কমিটর সভাপতি অপূর্ব সাহা, জেলা কমিটির সদস্য ও শ্রীশ্রী রামসীতা মন্দিরের সাধারণ সম্পাদক প্রবীর ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী সমিত চট্টোপধ্যায়, চাপাইনবাবগঞ্জ প্রধান ডাকঘরের সাবেক পোষ্টমাস্টার শ্রী লক্ষণ দাস। সভার শুরুতে গীতা পাঠ করেন শ্রী চন্দ পান্ডে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি শ্রী স্বপন কুমার ঘোষ। আলোচনা সভা শেষে, প্রয়াত বাবুল কুমার ঘোষের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা এবং প্রসাদ বিতরণ করা হয়। উল্লেখ্য, প্রয়াত বাবুল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক সফল চেয়ারম্যান আব্দুল মান্নান সেন্টুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী ভূমিকা পালন করেন এবং বেশ কয়েকবার কারাবরণও করেন। একসময় সাংবাদিকতা পেশার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি ঢাকার মগবাজারে বেসরকারি হাসপাতাল রাসমনিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।‎

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *