নওগাঁয় ভোটকেন্দ্রগুলোতে ব্যালটবাক্স-ব্যালটসহ নির্বাচনী সামগ্রী হস্তান্তর
১২ ফেব্রুয়ারি বৃগস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন। জেলার ৬টি আসনের মোট ৭৮২টি কেন্দ্রে ব্যালটবক্স, ব্যালট পেপারসহ ভোট গ্রহণের অন্যান্য সামগ্রী সরবরাহ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার বেলা সাড়ে ১১টা থেকে নওগাঁ-৫ সদর আসনের ১২৮টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারদের নিকট ব্যালট পেপার ও ব্যালটবাক্সসহ অন্যান্য সামগ্রী হস্তান্তর করা হয়। নির্বাআন কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, আনসার সদস্য এবং পুলিশ সদস্যরা কেন্দ্রে কেন্দ্রে গমন করেন। একইভাবে নওগাঁ জেলার অন্যন্য আসনের কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী প্রেরণ করা হয়েছে। নওগাঁ জেলায় চলতি সংসদ নির্বাচনে মোট ৭৮২ কেন্দ্রে ভোটারবৃন্দ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ৭৮২টি কেন্দ্রে মোট ৬১৭০টি ব্যালট বাক্স সরবরাহ করা হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে ১০৯টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ, ২৫৫টি কেন্দ্র তুলনামূলক ভাবে কম ঝুঁকিপূর্ণ এবং বাকীগুলো ঝুকিমুক্ত বলে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। জেলায় ২ হাজা ২শ ৫০ জন পুলিশ সদস্য নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও ২৯ প্লাটুন বিজিবি সদস্য, ৫০ প্লাটুন সেনাবাহিনীর সদস্য কর্তব্যরত থাকবেন। পাশাপাশি ১০ হাজার আনসার সদস্য মাঠে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। জেলার ৬টি আসনে মোট ভোটার সংখ্যা ২৩ লক্ষ ৩০ হাজার। এদের মধ্যে পুরুষ ভোটার ১১ লক্ষ ৬০ হাজার এবং নারী ভোটার ১১ লক্ষ ৭০ হাজার। ১৯ হাজার ১৭৫ জন ভোটার পোষ্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য রেজিষ্ট্রেশন করেছেন।

Leave a Reply