গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ॥ আহত ৩
গোপালগঞ্জ সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্যসহ এক শিশু আহত হয়েছেন। এছাড়া কেন্দ্রের মূল ফটকও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় পুলিশ ও কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্তরা জানায়, সকাল ৯টার দিকে দুর্বৃত্তরা ভোটকেন্দ্র লক্ষ্য করে বাইরে খালের ওপার থেকে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের ফলে ভোটকেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য সুকন্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন আহত হন। এছাড়া একজন ভোটারের সঙ্গে আসা ১৩ বছরের শিশু আমেনা খানমও আহত হয়। ভোট কেন্দ্রে থাকা এস.আই জাহিদুল ইসলাম জানান, “ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল, হঠাৎ এই ঘটনা ঘটায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।

Leave a Reply