ফরিদপুরে দুই কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার
ফরিদপুরের দুটি কেন্দ্রে বেআইনিভাবে বহিরাগতদের অনুপ্রবেশের অভিযোগে দুই প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে নির্বাচনি কেন্দ্রে বেআইনিভাবে বহিরাগতদের অনুপ্রবেশের অভিযোগে তাদের প্রত্যাহার করা হয় বলে ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্লা জানিয়েছেন। প্রত্যাহারকৃতরা হলেন-ফরিদপুর-৩ (সদর) আসনের হিতৈষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা মো. আলামিন ও ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের আশাপুর মাদ্রাসা কেন্দ্রের জাহিদুল ইসলাম। ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্লা জানান, ভোটকেন্দ্রে আইন বহির্ভূত বহিরাগত অনুপ্রবেশের সুযোগ দেওয়ার কারণে ওই দুই কর্মকর্তাকে প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তবে অনাকাঙ্খিত কোনো ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply