স্বপরিবারে ঢাকার গুলশান কেন্দ্রে ভোট দিয়েছেন তারেক রহমান

স্বপরিবারে ঢাকার গুলশান কেন্দ্রে ভোট দিয়েছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোট দিয়েছেন গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিটে তিনি সপরিবারে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ সেন্টারের দ্বিতীয় তলার একটি কেন্দ্রের বুথে ভোট দেন। ভোটকেন্দ্রটি তার বাসার পাশেই অবস্থিত। ঢাকা-১৭ আসনে তার সমর্থনে শেষ মুহূর্তে চারজন প্রতিদ্বন্দ্বী ভোট থেকে সরে দাঁড়ান। তাদের মধ্যে তিনজন স্বতন্ত্র প্রার্থী, ডাব প্রতীকের শামীম আহমেদ, আনারস প্রতীকের মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের মঞ্জুর হুমায়ুন। এছাড়া নিবন্ধিত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি ও সাবেক সংসদ সদস্য টেলিভিশন প্রতীকের আবুল কালাম আজাদও তারেক রহমানকে সমর্থন দিয়েছেন। গুলশানের এই ভোট কেন্দ্রে তারেক প্রথমবার ভোট দিলেন। এর আগে ২০০১ সালে তিনি ঢাকা সেনানিবাসের আদমজী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটার ছিলেন। তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী, একই সঙ্গে তিনি বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই কেন্দ্রে ভোট দিয়েছেন তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান। জাইমা এবারই প্রথম ভোটার হয়েছেন। ভোট কেন্দ্রে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার প্রধান নির্বাচনি এজেন্ট আবদুস সালাম ও অধ্যাপক ফরহাদ হালিম ডোনার। এসময় স্থানীয় বিএনপি কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *