নওগাঁ’র ৬টি আসনের ৫টিতে বিএনপি এবং ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী

নওগাঁ’র ৬টি আসনের ৫টিতে বিএনপি এবং ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপি মানোনীত প্রার্থী এবং ১টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম নির্বাচনী কন্ট্রোলরুম থেকে এই তথ্য প্রদান করেছেন। কন্ট্রোলরুম সুত্রে জানা গেছে নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান ১ লাখ ৪৯ হাজার ২০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মোঃ মাহবুবুল আলম পেয়েছেন ১লাখ ২৬ হাজার ৯৩ ভোট। নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ এনামুল হক দাঁড়িপাল্লা মার্কায় ১লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী বিএনপি’র শামসুজ্জোহা খান পেয়েছেন ১লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট। নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল ১ লাখ ৬৫ হাজার ৬৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তোর নিকটে তোমার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮৩৮ ভোট। নওগাঁ-৪ মান্দা আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার ইকরামুল বারী টিপু ১ লাখ ৩৩ হাজার ৮০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী আব্দুর রাকিব পেয়েছেন ৯৬ হাজার ৮১৪ ভোট। নওগাঁ-৫ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম ধলু ১ লাখ ২৮ হাজার ৩৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আ স ম সায়েম পেয়েছেন ১ লাখ ৩ হাজার ২৩৬ ভোট। নওগাঁ-৬ (আত্রাই -রানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রেজাউল ইসলাম ১ লাখ ৮ হাজার ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মোঃ খবিরুল ইসলাম পেয়েছেন ৯৫ হাজার ৮৮৬ ভোট।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *