ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিজয়ী তারেক রহমান

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিজয়ী তারেক রহমান

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ আসনে অবশেষে শুক্রবার ভোরের দিকে জয়ের ঘোষণা দেয়া হয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কে। এছাড়া, বগুড়া-৬ আসনে বড় ব্যবধানে জয়ী হন তারেক রহমান। রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত ফলাফলের জানা গেছে, ঢাকা ১৭ আসনে ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। এর মধ্যে ৪৪ দশমিক ৩০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। এর আগে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান বড় ব্যবধানে জয়ী হন। ফলাফল অনুযায়ী, তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। তারেক রহমান ১ লাখ ১৮ হাজার ৬৫৮ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন। বৃহস্পতিবার রাতে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান তার কার্যালয়ে ১৫০টি কেন্দ্রের সব কটির ফলাফল ঘোষণা করেন। ফলাফল অনুযায়ী, তারেক রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। তারেক রহমান ১ লাখ ১৮ হাজার ৬৫৮ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন। এখানে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানিয়েছেন, এই আসনে ভোটার উপস্থিতির হার ছিল ৬৯.১০ শতাংশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *