পোরশায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
নওগাঁয় পোরশা উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ০০.০১’র প্রথম প্রহর শুক্রবার দিবাগত রাতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীরা।প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদাউস। পরে একে একে শ্রদ্ধা জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী, পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাংবাদিক, উপজেলা বিএনপির পক্ষ থেকে সিনিয়র সহ-সভাপতি তৌফীকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদেক, আব্দুল গনি মন্ডল, বেলাল হোসেন, আব্দুর রশিদ ইকবাল হোসেন চৌধুরী শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ সহ সকল ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতাকর্মীবৃন্দ শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন ও ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।দিবসটি শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে উপজেলার সকল স্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়।শেষে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভা পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এতে প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়।

Leave a Reply