চাঁপাইনবাবগঞ্জ শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নেসকোর শ্রদ্ধাঞ্জলী
চাঁপাইনবাবগঞ্জে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি-র উদ্যোগে যথাযথ মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটের পরবিক্রয় ও বিতরন বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আলিউল আজিম ও বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সেলিম রেজা নেতৃত্বে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান নেসকোর বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীগণ।উল্লেখ্য, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সংঘটিত একটি ঐতিহাসিক গণআন্দোলন। সে সময় ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করলে পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে শহিদ হন, এই আত্মত্যাগ বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি স্থাপন করে। পরবর্তীতে মাতৃভাষাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। ১৯৯৯ সালে প্যারিসে ইউনেস্কোর পূর্ণাঙ্গ অধিবেশনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে প্রস্তাবটি পাস হয় এবং এরপর থেকে ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।

Leave a Reply