গোমস্তাপুরে নাগরিকসেবায় হয়রানি বন্ধে এমপির নির্দেশ

প্রশাসন-জনপ্রতিনিধি সমন্বয় জোরদার

গোমস্তাপুরে নাগরিকসেবায় হয়রানি বন্ধে এমপির নির্দেশ

গোমস্তাপুর উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ড. মুঃ মিজানুর রহমান। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।
সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা ইছাহাক আলী,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. মিজানুর রহমান বলেন, সরকারি দপ্তরে সাধারণ নাগরিকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সেবা হবে দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক, এটাই আমাদের অঙ্গীকার। তিনি প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।সভায় তিনি গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর জেনারেটর সচল রাখতে ব্যক্তিগত তহবিল থেকে একশ লিটার জ্বালানি তেল অনুদান দেন। স্থানীয়দের মতে, বিদ্যুৎ বিভ্রাটের সময়ে জরুরি স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে এ উদ্যোগ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।মতবিনিময় সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, নাগরিকসেবার মানোন্নয়ন এবং দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে অংশগ্রহণকারীরা সমন্বিত উদ্যোগে জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *