চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি’র হাতে বিপুল পরিমান ভারতীয় ‘ডিএনএ টেস্ট কিট’ জব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি’র হাতে বিপুল পরিমান ভারতীয় ‘ডিএনএ টেস্ট কিট’ জব্দ

সীমান্ত দিয়ে অবৈধভাবে নিয়ে আসা ‘ডিএনএ টেস্ট কিট’ জব্দ করেছে ৫৮ বিজিবি সদস্যরা। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সীমান্ত থেকে বিপুল পরিমান ভারতীয় ‘ডিএনএ টেস্ট কিট’ জব্দ করা হয়। মঙ্গলবার উপজেলার রাজাপুর সীমান্ত এলাকার একটি ভুট্টা ক্ষেতের পাশে পরিত্যক্ত অবস্থায় এসব কিট পাওয়া যায় বলে জানান মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমদাদুর রহমান। বিজিবি’র এক প্রেসনোটে জানানো হয়, ভোর রাতে রাজাপুর বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার সুয়েব সঙ্গীয় ফোর্সসহ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন খবর পেয়ে সীমান্তের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শুকুর আলীর ভুট্টা ক্ষেতের পাশে অভিযান চালানো হয়। সেখানে পরিত্যক্ত অবস্থায় ২২০টি ভারতীয় ডিএনএ টেস্ট কিট পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৭০ হাজার টাকা। বিজিবির ধারণা, সংঘবদ্ধ চোরাচালান চক্র অবৈধভাবে এসব পণ্য দেশে আনার উদ্দেশে সীমান্ত এলাকায় মজুত করে রেখেছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। উদ্ধার করা কিট কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *