নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ

নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ

মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে দুটি মসজিদে ‘মুর্দা মশারী’ প্রদান করেছে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিট। মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে নাগরপুর কাঁচাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ দেলোয়ার হোসেন ও চৌধুরী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল লতিফ-এর হাতে আনুষ্ঠানিকভাবে এই ‘মুর্দা মশারী’ তুলে দেওয়া হয়। এসময় বক্তারা বলেন, মৃত্যু মানবজীবনের এক অনিবার্য সত্য। একজন মুসলমানের শেষ বিদায় যেন যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক সময় জানাজার পূর্বে মরদেহ সংরক্ষণে প্রয়োজনীয় উপকরণের অভাব দেখা দেয়। মুর্দা মশারী থাকলে মরদেহ মাছি ও পোকামাকড় থেকে সুরক্ষিত থাকে, যা মরহুমের প্রতি সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক।সংগঠনের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় আখ্যা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত ইমাম ও মুসল্লিরা। সাংবাদিকতার পাশাপাশি এমন জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়া সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে বলে তারা মত প্রকাশ করেন। পাশাপাশি তারা সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এ ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান। মশারী বিতরণকালে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সভাপতি এস এম আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক বাবু, কোষাধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য মোঃ জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *