পোরশার নিতপুর সীমান্তে ভারতীয় ফেনসিডিল উদ্ধার

পোরশার নিতপুর সীমান্তে ভারতীয় ফেনসিডিল উদ্ধার

নওগাঁস্থ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ নীতপুর বিওপির অভিযানে বুধবার দিবাগত রাতে পোরশা থানার অন্তর্গত টেট্টা এলাকার ধাওয়াপাড়া এলাকা থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে। নওগাঁ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি এক প্রেসনোটে জানান, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক নওগাঁ সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার হয়েছে। সোমবার (০৪ মার্চ) আনুমানিক রাত ৮টার সময় নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ নীতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আল-আমিন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল টেট্টা এলাকার ধাওয়াপাড়া আম বাগান নামক স্থানে অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় ফেন্সিডিল নওগাঁ জেলার পোরশা থানায় জমা করা হয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন নওগাঁ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *