চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনের মামলায় মাহিদুর রহমান (৪০) নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ড, একই সাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৪ মার্চ) বিকেলে জেলা ও দায়রা জজ হায়দার আলী খোন্দকার আসামীর অনুপস্থিতিতে (পলাতক) রায় প্রদান করেন। মাহিদুর শিবগঞ্জের কানসাট শিবনগরের ফজলুর রহমানের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ৭ জুলাই চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অভিযানে নিজ বাড়ি থেকে ২৫০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ আটক হয় মাহিদুর। এ ঘটনায় ওইদিন র্যাবের উপ-পরিদর্শক হাফিজুর রহমান শিবগঞ্জ থানায় মামলা করেন। ২০২১ সালের ৩১ আগষ্ট মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক জুয়েল ইসলাম অভিযোগপত্র জমা করেন।

Leave a Reply