চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের ৮ লাখ ৮০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের ৮ লাখ ৮০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারকে এবং সন্তানদের বিয়ের জন্য ৮ লাখ ৮০ হাজার টাকার আর্থিক সহায়তা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রমিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই নগদ অর্থ হস্তান্তর করা হয়।
আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার, শ্রমিক ইউনিয়নের
সহ-সভাপতি আমিনুল ইসলাম, জেলা ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি শহীদ আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন,
ঢাকা কোচ মাস্টার সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যরা।

অনুষ্ঠানে জানানো হয়, সংগঠনের ৪ জন মৃত সদস্যের পরিবারকে ৭০ হাজার করে মোট ২ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও ১৮ জন মেয়ের বিয়ের জন্য ৩০ হাজার এবং ৩ জন ছেলের বিয়ের জন্য ২০ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা দেয়া হয়। শ্রমিক ইউনিয়ন নিজস্ব তহবিল থেকে এ আর্থিক সহায়তা দিয়ে আসছে বলে জানান তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *