গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত অ্যাম্বুলেন্সে আগুন

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত অ্যাম্বুলেন্সে আগুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে অচল অবস্থায় থাকা অ্যাম্বুলেন্সটি হঠাৎ করে জ্বলতে দেখা যায়। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসলে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোমস্তাপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অ্যাম্বুলেন্সটির ভেতরের অধিকাংশ অংশ পুড়ে যায়। তবে, এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।গোমস্তাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মাহাতাব উদ্দিন মৃধা জানান, অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে পড়ে ছিল। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *